Saturday, June 27, 2026

নীরজের বিজ্ঞাপন আয় বেড়ে দাঁড়াল ১০০০ শতাংশ, ছুঁয়ে ফেললেন কোহলিকে

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics ) জ‍্যাভলিন থ্রোয়ে সোনা জয়ের পর একেবারেই যে বদলে গিয়েছে নীরজ চোপড়ার(Neeraj chopra) জীবন তা আর বলার অপেক্ষা রাখে। সোনার পদক জয়েপরই একের পর এক লক্ষ্মীলাভ হয়ে চলেছে নীরজের। এবার অলিম্পিক্সের সাফল্যের কারণে ১০০০ শতাংশ বেড়ে গেল নীরজের বিজ্ঞাপন আয়। বিজ্ঞাপন থেকে নীরজের আয় যা ছিল তা বেড়ে গেল ১০০০ শতাংশ। এই ক্ষেত্রে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে।

নীরজ চোপড়ার আয় এতটাই বেড়ে গিয়েছে যে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে বিজ্ঞাপন থেকে আয়ের হিসেবে শীর্ষে থাকা বিরাট কোহলির পরেই চলে এসেছেন তিনি। টোকিওতে যাওয়ার আগে বিজ্ঞাপন থেকে নীরজের আয় ছিল বছরে ১৫ থেকে ২৫ লক্ষ টাকা। এখন সেই আয় বেড়ে গিয়েছে ১০ গুণ। রীতিমতো পাল্লা দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারদের আয়ের সঙ্গে। এক্ষেত্রে টপকে গেলেন রোহিত শর্মা, কে এল রাহুলদের।

নীরজের বিজ্ঞাপনের বিষয়টি যারা দেখেন, সেই সংস্থার প্রধান এদিন বলেন, “প্যারিস অলিম্পিক্স পর্যন্ত চুক্তি করতে পারে কিছু সংস্থা। প্রায় ৮০টি সংস্থা নীরজকে চাইছে তাদের বিজ্ঞাপনে। ”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে কী খেলবেন স্টোকস? কী বললেন ইংল‍্যান্ড কোচ?

 

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘সার’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...