Friday, April 3, 2026

সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিতে চান বিরাট

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বড়সড় রদবদল হওয়ার সম্ভাবনা ৷ বিসিসিআই সূত্রে জানা গিয়েছে , টি-20 বিশ্বকাপের পরেই সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিতে পারেন বিরাট কোহলি ৷ এনিয়ে তিনি বোর্ড, টিম ম্যানেজমেন্ট এবং বিশেষ করে রোহিত শর্মার সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে ৷ গত কয়েক মাস ধরে এ নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন বিরাট ৷ পাশাপাশি রোহিত শর্মার হাতে সীমিত ওভারে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিতে চেয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, রোহতি শর্মা দায়িত্ব নিতে রাজি হয়েছেন ৷

32 বছরের বিরাট এই মুহূর্তে ভারতীয় দলকে ক্রিকেটের সব ফরম্যাটেই নেতৃত্ব দেন এবং তিনি এই মুহূর্তে ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক ৷ বিরাট তাঁর ব্যাটিং পারফর্মেন্সে উন্নতি করতে চান বলেই ওয়ান’ডে এবং টি-20 তে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিসিসিআই সূত্রে খবর ৷

 

advt 19

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...