Saturday, April 4, 2026

সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে শনিবার সকাল থেকেই দফায় দফায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। আগামীকালও বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি কমবে বলে জানানো হয়েছে। সপ্তাহান্তের বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন:আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আরও কিছুটা এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। উত্তর ওড়িশা ও বাংলা উপকূলে এর প্রভাব বেশি থাকবে। মৌসুমী অক্ষরেখা জামশেদপুর এর পর দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে শনিবার রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই দিনভর মেঘলা বা আংশিক মেঘলা আকাশ থাকবে।

ঘূর্ণাবত ও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় শনি ও রবিবার দফায় দফায় কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়াতে ভারী বৃষ্টি হবে। শনিবার সকালের বৃষ্টিতে ইতিমধ্যেই উত্তর কলকাতার ঠনঠনিয়া,  মহাত্মা গাঁধী রোড, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ প্রভৃতি এলাকায় জল জমেছে। রবিবারও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। সোমবার বৃষ্টি খানিকটা কমলেও কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়ায় বৃষ্টির সম্ভবনা রয়েছে।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...