Tuesday, March 17, 2026

এবার বাংলা অ্যাকাডেমি দিল্লিতেও

Date:

Share post:

এবার দিল্লিতেও গড়ে উঠতে চলেছে বাংলা অ্যাকাডেমি (Bangla Academy)। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই দিল্লির সংস্কৃতিমনস্ক বাঙালিরা বাংলা একাডেমিতে এসে বাংলা সংস্কৃতির চর্চা করতে পারবেন। রাজধানী দিল্লি (Delhi & nearby areas) ও তার সংলগ্ন এলাকা মিলিয়ে প্রায় ২৩ লক্ষ বাঙালির বাস। প্রত্যেকেই আপনজনদের ছেড়ে শুধুমাত্র রুজি রোজগারের আশায় দিল্লিতে রয়েছেন । কিন্তু, তা বলে কি বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির চর্চ করবেন না ? দেশের রাজধানীর উপকণ্ঠে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে ১৯৫৮ সালে দিল্লিতে তৈরি হয় ‘বেঙ্গল অ্যাসোসিয়েশন (Bemgali Association)। নিয়মিতভাবে বঙ্গ সংস্কৃতির চর্চা অর্থাৎ কবিতা, আবৃত্তি, গল্পপাঠ, নাচ, গান, নাটক, এমনকী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনও করে থাকে এই সংস্থাটি। দেশের রাজধানীতে হিন্দি, পাঞ্জাবি, উর্দু, মৈথিলী, ভোজপুরি এবং সংস্কৃত অ্যাকাডেমি থাকলেও, ছিল না বাংলা অ্যাকাডেমি। গত এক দশক ধরে এই বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন সেনগুপ্ত রাজধানী শহরে বাংলা অ্যাকাডেমি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কেন্দ্র সরকার এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে বহুবার আবেদন নিবেদন করেছেন তিনি। অবশেষে সাড়া দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার।

দিল্লি সরকারের তরফে বেঙ্গল অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে, দেশের রাজনীতিতে এবার বাংলা অ্যাকাডেমি (Bangla Academy) গড়ার সবরকম ছাড়পত্র দেওয়া হল। যদিও এই বাংলা অ্যাকাডেমি (Bangla Academy) স্বায়ত্তশাসিত একটি সংস্থা হবে, নাকি সরকারি হস্তক্ষেপ থাকবে বিষয়টিতে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

advt 19

 

spot_img

Related articles

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...