Saturday, April 4, 2026

বাবুলের পাশে দাঁড়িয়ে ‘বেসুরো’ রায়গঞ্জের বিজেপি বিধায়ক

Date:

Share post:

“উনি হয়তো দলে অসম্মানিত হয়েছেন। দল তাঁকে হয়তো গুরুত্ব দেয়নি। বারবার অপমানিত হয়েছেন। সব পরিস্থিতি বিচার করেই হয়তো উনি দল বদলেছেন।” কার্যত বাবুল সুপ্রিয়র পাশে দাঁড়িয়েই এই মন্তব্য করেন রায়গঞ্জের বিজেপি (Bjp) বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। শুধু তাই নয়, জল্পনা উস্কে তিনি নিজেও ক্ষোভ-বিক্ষোভের কথা তিনি দলকে জানিয়েছেন। নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছেন। সেই সময় পার হলে কৃষ্ণ কল্যাণী নতুন করে চিন্তাভাবনা করবেন সংবাদ মাধ্যমে জানান।

 

ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কৃষ্ণ কল্যাণী। তবে শুরু থেকেই তাল কাটছিল। ভোটের দিন পনেরো আগে উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) জেলা সভাপতি বদল করে বিজেপি। নতুন জেলা সভাপতি হন বাসুদেব সরকার। তা নিয়ে আপত্তি করেন কৃষ্ণ। রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর (Debashei Chowdhury) বিরুদ্ধেও একাধিক বার তোপ দেগেছেন তিনি। তাঁর কটাক্ষ, “মন্ত্রিত্ব যাওয়ায় মানসিক ভারসাম্য হারিয়েছেন দেবশ্রী”। কৃষ্ণ বলেন, তিনি ক্ষোভের কথা দলকে জানিয়েছেন। দল সময় চেয়েছে। সেই সময়সীমা পেরোলে তিনি নতুন করে চিন্তাভাবনা করবেন। তিনি স্পষ্ট জানান, দলীয় নেতৃত্বকে ঠিক করতে হবে, তাঁরা জেলা সংগঠনের গুরুত্ব দেবেন না তাঁকে? সদুত্তর না পাওয়া পর্যন্ত দলীয় কর্মসূচিতে যোগ দেবেন না বলেও জানিয়ে দিয়েছেন কৃষ্ণ।

 

 

advt 19

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...