Tuesday, March 31, 2026

শীতলকুচি কাণ্ড: CID হাজিরা এড়ানোয় ৬ CISF জওয়ানের বিরুদ্ধে সমন আদালতের

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) চতুর্থ দফায় ভোটগ্রহণের দিন আচমকাই কোচবিহারের ( Coachbihar) শীতলকুচির (Shitalkuchi) জোড়পাটকি ১২৬ নম্বর বুথে গুলি চালায় CISF. সেই গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন ভোট দিতে আসা চারজন তরতাজা যুবক। যা নিয়ে সেই সময়ে প্রবল রাজনৈতিক চাপান-উতর হয়েছিল। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, ভোট মিটে গেলে নতুন সরকার গঠন হলে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত। দোষীরা কেউ ছাড়া পাবে না।

এরপর রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর ঘটনার সত্য উদ্ঘাটনে CDI তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তদন্তে নেমে ওই ঘটনার তদন্তে একাধিকবার ওই CISF জওয়ানদের ভবানীভবনে (Bhabani Bhaban) হাজিরার নির্দেশ দেয় CID. সেই হাজিরার নির্দেশ না মানাতেই এবার জারি হলো সমন (Summon)। আগামী ১৬ নভেম্বর ওই ৬ জনকে কোচবিহার আদালতে হাজিরা দিতে হবে।

সূত্রের খবর, যাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, কোম্পানি কমান্ডার নীলেশ নামদেও যাদব, ডেপুটি কমান্ডেন্ট দিলীপ কুমার, ইন্সপেক্টর সুনীল কুমার, নিত্যানন্দ দাস, গিরীশ কুমার ও সন্দীপ কুমার।

আরও পড়ুন- জলমগ্ন ভাঙড়ে অসহায় মানুষের পাশে মিমি, জুতো হাতে খালি পায়ে ঘুরলেন এলাকা

advt 19

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...