Saturday, June 6, 2026

সুশাসন! খুন-ধর্ষণের পর এবার জোর করে বিয়েতেও দেশের মধ্যে প্রথম স্থানে যোগীর উত্তরপ্রদেশ

Date:

Share post:

এই কি বিজেপির ‘সুশাসন’! খুন-ধর্ষণে তো দেশের মধ্যে প্রথম স্থানে ছিলই এবার জোর করে বিয়েতে দেশের মধ্যে প্রথম স্থানেও যোগীর উত্তরপ্রদেশ। রিপোর্টে জানালো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো(NCRB)। ভারতে অপরাধের বাৎসরিক পরিসংখ্যান এনসিআরবি রিপোর্ট কিন্তু বুঝিয়ে দিল, ফাইভ জি’র যুগেও গো-বলয়ের বাস্তবতা সিনেমাকেও হার মানাতে পারে।

রিপোর্ট বলছে, মাত্র একবছরের মধ্যে দেশে জোর করে তুলে নিয়ে গিয়ে মেয়েদের বিয়েতে বাধ্য করার ঘটনা ঘটেছে ২৪ হাজার ২৭৫টি। আর তার শিকার হয়েছেন ২৪ হাজার ৬২১ জন তরুণী। ২০২০ সালের সদ্য প্রকাশিত এনসিআরবি রিপোর্টে বলা হয়েছে, সে বছর তরুণীদের অপহরণ করে বিয়েতে বাধ্য করার যত ঘটনা ঘটেছে, তার তিনভাগের একভাগই ঘটেছে উত্তরপ্রদেশে। এই নমুনা ফাঁস করেছে খোদ কেন্দ্রীয় সরকারি রিপোর্টই।

আরও পড়ুন: উপনির্বাচনের আগে ভবানীপুরে বিজেপিতে ভাঙন

ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ নং ধারা অনুযায়ী, সে-বছর শুধু যোগীর রাজ্যে উত্তরপ্রদেশেই ৭৭০৯টি অপহরণ করে বিয়েতে বাধ্য করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী হতে হয়েছে ৭৮৩০ জন তরুণীকে। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি ও সহযোগী দল জেডিইউ শাসিত বিহার।

২০২০ সালে সেখানে ৫৩০৮টি অপহরণ করে বিয়েতে বাধ্য করার ঘটনা ঘটেছে। শিকার হয়েছেন ৫৩৭৮ জন তরুণী। তৃতীয় স্থানেও রয়েছে আরও এক বিজেপিশাসিত রাজ্য অসম। সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে ২৯২৯টি। ভুগেছেন ২৯৮৪ জন তরুণী। চতুর্থ ও পঞ্চম স্থানেও রয়েছে পাঞ্জাবে ঘটে ১২০০টি ঘটনা ও রাজস্থানে ঘটে ১১৪৭টি ঘটনা। মধ্যপ্রদেশে ঘটে ১০২৫টি ঘটনা এবং হরিয়ানায় ৯৫৫টি ঘটনা। এই রাজ্যগুলি রয়েছে ষষ্ঠ ও সপ্তম স্থানে। অপহরণ করে খুনের ঘটনার বিচারে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪ নম্বর ধারা প্রযোজ্য হয়। সেই অপরাধের সংখ্যার বিচারেও সারা দেশে শীর্ষস্থানে সেই উত্তরপ্রদেশ। ২০২০ সালে সেখানে এমন ঘটনা ঘটেছে ২৬৫টি। শিকার হয়েছে ২৬৯ জন।
advt 19

 

Related articles

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...