Thursday, April 2, 2026

ভোটের দিন ছুটি ৩ কেন্দ্রে ছুটি ঘোষণা রাজ্যের

Date:

Share post:

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর, জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচন৷ এই তিন কেন্দ্রের মধ্যে থাকা অফিস, পর্ষদ, শিক্ষা প্রতিষ্ঠান-সহ যাবতীয় সরকারি এবং সরকারের অধীনস্থ যাবতীয় প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, তিন কেন্দ্রের ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেজন্য ওই তিন বিধানসভার বাইরে গিয়েও কেউ কাজ করলে সেদিন তাঁকেও বিশেষ ছুটি দিতে হবে।

নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবানীপুরে উপ-নির্বাচন এবং সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচনের কারণে ৩০ সেপ্টেম্বর ওই তিন কেন্দ্রের অফিস, পর্ষদ, শিক্ষা প্রতিষ্ঠান-সহ যাবতীয় সরকারি এবং সরকারের অধীনস্থ যাবতীয় প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেইসঙ্গে আরও নির্দেশ দেওয়া হয়েছে৷

◾ ওই ৩ বিধানসভা কেন্দ্রের কোনও ভোটার যদি বাইরের কোনও বিধানসভা এলাকায় অবস্থিত এলাকায় কাজ করেন, তাহলে ভোটদানের জন্য তাঁদের সবেতন ছুটি দিতে হবে।

◾ দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং কলকারখানাগুলির জন্য নির্দিষ্ট নির্দেশিকা জারি করবে শ্রম দফতর। সেখানকার কর্মরত শ্রমিকরা যদি ওই ৩ কেন্দ্রের ভোটার হন, তাহলে ৩০ সেপ্টেম্বর সবেতন ছুটি দিতে হবে।

◾যদি ৩০ সেপ্টেম্বর ভোট-পর্ব মিটতে দেরি হয় এবং ভোটকর্মীদের দেরিতে ছাড়া হয়, তাহলে পরদিন অর্থাৎ ১ অক্টোবর তাঁদের বিশেষ ছুটি দেওয়া হতে হবে। পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন:আজ সকালেই শহরে বিজেপির সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত !

 

Related articles

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...