Saturday, June 27, 2026

ও লাভলি! ভবানীপুরে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি, ফ্ল্যাগ-ফেস্টুনও লাগালেন মদন

Date:

Share post:

তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বেশ কয়েকবারের বিধায়ক। বর্তমানেও তিনি কামারহাটির জনপ্রিয় বিধায়ক। খুব অল্প বয়স থেকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক। তিনি মদন মিত্র। শাসক দল তৃণমূলের গ্ল্যামারাস, রঙিন নেতা।

যদিও মদন মিত্র নিজেকে সেই অর্থে নেতা মানতে নারাজ। এখনও নিজেকে আর পাঁচজন সাধারণ কর্মীদের মতোই ভাবেন। মাটিতে পা রেখে মানুষের মধ্যে মিশে যান। কর্মীদের সঙ্গেও। তাঁদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পার্টির কাজ করেন। এখনও তার ব্যতিক্রম হয় না।

৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। প্রার্থী খোদ দলনেত্রী। তাই আলাদা একটা উৎসাহ-উদ্দীপনা রয়েছে। অনেক আগে থেকেই নেত্রীর হয়ে নিজে দেওয়াল লিখছেন। স্ট্রিট কর্নার করছেন। আর এবার ভবানীপুরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি করলেন মদন মিত্র।

আরও পড়ুন-আইনশৃঙ্খলা নিয়ে আলোচনায় নারাজ ত্রিপুরার স্পিকার, প্রতিবাদে ওয়াকআউট বামেদের

নিজের পাড়া ও গোটা ৭১ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকাল সকাল ভোটারদের বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেন মদন মিত্র। তাঁর সঙ্গে ছিলেন এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাবলু সিং ও বেশকিছু কর্মী-সমর্থক। ওয়ার্ডের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যান নিজে বাইক চালিয়ে।

মানুষের বাড়ি বাড়ি গিয়ে ৩০ তারিখ সকাল সকাল ১ নম্বর বোতাম টিপে সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আহ্বান জানান মদন মিত্র। বুথে সকলকে কোভিড বিধি মেনে মাস্ক পড়ে যাওয়ার অনুরোধ করেন কামারহাটির বিধায়ক।

এখানেই শেষ নয়। তিনি কামারহাটির বিধায়ক হলেও তাঁর জন্মস্থান, রাজনীতি সবকিছুই ভবানীপুরে। তাই সাধারণ কর্মীদের সঙ্গে নিয়ে নিজে হাতে হোর্ডিং , ফ্ল্যাগ, ফেস্টুন লাগলেন মদন মিত্র। যা দেখে এলাকাবাসীরা বলছেন, “ও লাভলি…!”

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...