Saturday, April 4, 2026

দিল্লির রোহিণী আদালতে গুলি চালানোর ঘটনা: দু’দিন পর গ্রেফতার ২

Date:

Share post:

উত্তর দিল্লির রোহিণী আদালতে (Rohini Court) গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল (Delhi Police)। গত শুক্রবার আদালতের ভিতরে গুলি চালানোর ঘটনা ঘটে। কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগি(Jitendra Gogi)-কে এজলাসে তুলতেই চলেছিল একের পর এক গুলি। সেই গুলিতেই প্রাণ যায় তার।

ধৃতদের নাম উমাং এবং বিনয়। গত শুক্রবার আইনজীবীর পোশাক পরে হামলাকারীরা গুলি চালায়। সেদিন দুপুরেই একটি মামলার শুনানির জন্য দিল্লির রোহিণী আদালতে আনা হয় দিল্লি ও হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে। তাঁর প্রতিপক্ষ টিল্লু গ্যাংও আগে থেকেই হামলার ছক কষে রেখেছিল। ওই দিন কোর্টের বাইরে স্ক্যানার কাজ না করায়, সেই সুযোগকেই কাজ লাগায় হামলাকারীরা। আইনজীবীর পোশাকেই ঢুকে পড়ে টিল্লু গ্যাংয়ের কয়েকজন। আদালত কক্ষে জিতেন্দ্র গোগিকে আনতেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। প্রায় ২৪ থেকে ৩০ রাউন্ড গুলি চলে। আদালত কক্ষেই মারা যান জিতেন্দ্র গোগি ও দিল্লি পুলিশের স্পেশাল সেলের দুই কর্মী। আহত হন এক মহিলা আইনজীবী। পাল্টা পুলিশও গুলি চালালে মারা পড়ে দুই হামলাকারী।

আরও পড়ুন: অ্যাকাউন্টে ১০ কোটি টাকা! ব্যাঙ্কে গিয়ে চক্ষু চড়কগাছ দিনমজুরের

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই উমাং এবং বিনয়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে গ্রেফতার হওয়া ওই দু’জনকে রোহিণী আদালতের ৪ নম্বর গেটের কাছে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। জানা গিয়েছে, শুক্রবার রোহিণী আদালতের ৪ নম্বর গেটের স্ক্যানারই কাজ করছিল না। তবে স্ক্যানার কাজ না করার পিছনেও হামলাকারীদের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...