Friday, April 3, 2026

শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমে সরছে’গুলাব’, বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গেও

Date:

Share post:

‘গুলাব’-এর প্রভাব এ রাজ্যে তেমন পড়বে না বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। যদিও রবিবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভসের কথা জানিয়েছিল। তবে সোমবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শক্তি কমিয়েছে ‘গুলাব’। তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গত কয়েকঘণ্টায় তা পশ্চিমের দিকে সরে গিয়েছে। যার জেরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। তবে সেই প্রভাব এ রাজ্যে তেমন পড়বে না।

আরও পড়ুন:স্থলভাগে আছড়ে পড়তেই ‘গুলাব’-এর তান্ডবে মৃত ৩, উপকূলে রেড অ্যালার্ট জারি

যদিও গুলাব শক্তি কমালেও কলকাতা-সহ অন্য জেলাতেও দু’ এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাবে প্রবেশ করবে। এর জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত দিনভর বৃষ্টি চলবে।উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এমনকি প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিন ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে।বুধবার পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। এরমধ্যে রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে।

advt 19

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...