Friday, April 3, 2026

জল কম খাচ্ছেন? হৃদরোগকে ডেকে আনছেন না তো!

Date:

Share post:

বয়স সবে 40। স্বাস্থ্য ভালো। তা সত্ত্বেও হৃদরোগে অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। চিকিৎসকরা বলছেন, কম বয়সে হৃদরোগের (Heart Attack) অন্যতম কারণ জল কম খাওয়া।এক টানা বসে কাজ। সঙ্গে ফাস্টফুড। মানসিক চাপ। শরীরচর্চায় অনীহা। সব মিলে অল্প বয়সেই বাড়ছে হৃদরোগের ঝুঁকি। এই বিষয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। জল খাওয়ার অভ্যাসে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কাজের চাপে সময়মতো জল (Water) খাওয়া হয় না। সারা দিনে হয়তো মাত্র চার-পাঁচ গ্লাস জল খাচ্ছেন। কিন্তু এতে বিপদ বাড়ছে। দিনে অন্তত আট গ্লাস জল খাওয়া প্রয়োজন। বলছেন বিশেষজ্ঞরা।

ইওরোপিয়ান স্টাডি অব কার্ডিয়োলজিক্যাল কংগ্রেসে হার্টের সুরক্ষা নিয়ে আলোচনায় জলের ভূমিকার কথা উঠে এসেছে।সারাদিনে কমপক্ষে ৪ লিটার জল খেলে শরীর সুস্থ থাকে। তবে সবার ক্ষেত্রে জলের মাপ এক নয়। কারও বেশি প্রয়োজন, কারও আবার একটু কম। তবে, সমীক্ষা বলছে, মহিলাদের তুলনায় পুরুষদের বেশি জল দরকার পড়ে।

আরও পড়ুন- দিল্লিতে জরুরি তলব, সন্ধেয় শহর ছাড়ছেন সুকান্ত, দিলীপ ও অমিতাভ

গবেষণা অনুযায়ী, কম জল খেলে শরীরে সেরাম সোডিয়ামের মাত্রা কমে। ফলে ডিহাইড্রেশনের আশঙ্কা দেখা দেয়। ডিহাইড্রেশনের ফলে রক্ত ঘন হয়ে যাওয়ায় হার্টকে বেশি জোর দিয়ে পাম্প করতে হয়। এতে হৃদরোগের আশঙ্কাও বাড়ে। তাই নিজের হৃদযন্ত্র সচল রাখতে এবার থেকে দুঘটি জল না হয় বেশি খেলেন।

 

advt 19

 

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...