Monday, April 27, 2026

রাতভর কলকাতায় ভারী বৃষ্টি, পরিস্থিতি সামলাতে বিদ্যুৎ ভবনে খোলা হল কন্ট্রোল রুম

Date:

Share post:

রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। ইতিমধ্যেই শক্তিবৃদ্ধি করে গতীয় নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধবারও সারাদিন ধরেই প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা।তবে এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলা পুরোপুরি তৈরি নবান্ন এবং কলকাতা পুরসভা ইতিমধ্যেই  নিম্নচাপ ও ভারী বৃষ্টির পূর্বাভাসের (Heavy Rain fall alert) কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মঙ্গলবার সকাল থেকে বিদ্যুৎ ভবনে ২৪ ঘন্টার কন্ট্রোল রুমে খোলা হয়েছে (Control Room) । যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকাল থেকেই সেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Minister Arup Biswas) । ছিলেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী সুরেশ কুমার, সি.এম.ডি-ডব্লু.বি.এস.ই. ডি.সি.ল শ্রী শান্তনু বোস ও বিদ্যুৎ দফতরের অন্যান্য অধিকর্তারা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন মাননীয় মন্ত্রী। তিন দিন এই কন্ট্রোল রুম চলবে। একই সঙ্গে মাননীয় মন্ত্রী জানিয়েছেন, সমস্ত অঞ্চলে মাইকিং -এর মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। সেইসঙ্গে গ্রাহকদের এসএমএসের মাধ্যমেও অবগত করা হচ্ছে। এছাড়াও যেসব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মাননীয় মন্ত্রী জানিয়েছেন তা হল-

১. প্রত্যেকটি জেলায় ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা থাকবে আজ, কাল ও পরশুর জন্য। প্রয়োজনে তা আরো কয়েকদিন বাড়তে পারে। এছাড়াও জেলার আধিকারিকদের সঙ্গে বিদ্যুৎ দফতরের জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সমন্বয় সাধন করা হয়েছে।

 

২. বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের পক্ষ থেকে সব জেলার জেলা শাসক, পুলিশ সুপার, কর্পোরেশন, জেলা পরিষদ ও সি.ই.এস.সি-কে পোষ্ট, ফিডার বক্স, মিটার বক্স ও বিদ্যুতের তার যুদ্ধকালীন তৎপরতায় পরীক্ষা করার জন্য বিশেষ উপদেষ্টা পাঠানো হয়েছে।

 

৩. সংবাদপত্র ও সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সতর্কতা অবলম্বনের বিষয়ে অবগত করা হয়েছে।

 

৪. ট্রান্সফর্মার, ফিডার বক্স, সাব-স্টেশনে জল জমে থাকলে সেখানে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ চালু করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে।

 

৫. ১৮৮৯ টি মোবাইল ভ্যান এবং পর্যাপ্ত টিম সব জেলা জুড়ে প্রস্তুত রয়েছে।

 

৬. কন্ডাক্টর, কেবল এবং ট্রান্সফর্মার পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। এছাড়াও মাননীয় মন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ দফতরের টোল ফ্রি নম্বর 19121, WhatsApp number 8900793503, 8900793504 -এর মাধ্যমে যে কেউ তাদের সমস্যা ছবি সহ জানাতে পারবেন।

মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় আবার বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুমে সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

advt 19

 

Related articles

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...