Monday, April 6, 2026

ভবানীপুরের বিজেপি প্রার্থী বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ খোদ নির্বাচন কমিশনের

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ভবানীপুর উপনির্বাচনে উৎসবের মেজাজে সকাল থেকে বুথমুখি ভোটাররা। তারই মাঝে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল একদিকে অভিযোগ করেছেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রের মতো নেতাদের বিরুদ্ধেও কমিশনকে নালিশ করেছেন বিজেপি প্রার্থী।

২৩টি নিয়মভঙ্গের অভিযোগ করে বিজেপি। তবে বিজেপির সেই অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের CEO জানিয়েছেন, “আমি বুথের সব ওয়েব ক্যামেরা খতিয়ে দেখেছি। কোনও অনিয়ম হয়নি। নিয়ম মেনেই ভোট হচ্ছে। সব অভিযোগই ভিত্তিহীন। কমিশন পাল্টা জানিয়েছে, বরং বিজেপি প্রার্থী নিয়ম ভঙ্গ করেছেন। তিনি সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে বুথে প্রবেশ করেছেন। যা নির্বাচনী নিয়মবিরুদ্ধ।”

আরও পড়ুন:মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...