Saturday, April 4, 2026

বিজেপির জয়ের মুখে মমতার জয়গান! দিলীপ বললেন, পার্টিতে জয়-বিজয় গুরুত্বহীন

Date:

Share post:

ফের বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee) মুখে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয়গান। জয়ের দাবি, ভবানীপুর উপনির্বাচনে (Bhawanipur By Poll) মমতা বন্দ্যোপাধ্যায় কমপক্ষে ৫০ হাজার ভোটে জয়ী হবেন। তাঁর কথায়, একুশের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) থেকে বিজেপি কোনও শিক্ষাই নেয়নি। তখনও যা ভুল করেছিল, এবারও সেই ভুল করলো। বাংলার মানুষের মন পেতে হলে আগে বাঙালি হতে হবে। বাইরে থেকে লোক এনে বাঙালির মন পাওয়া যায় না।

তিনি আরও বলেন, বাঙালি প্রার্থীর বদলে ফের ওই কেন্দ্রে অবাঙালি প্রার্থীকে দাঁড় করিয়েছে তারা। আসলে বিজেপি বাংলার এবং বাঙালির চিন্তা-ধারা বুঝতে পারে না। বার বার তারা এই কারণে একই ভুল করেছে। তারা জানে না, ভবানীপুরে অবাঙালি ভোটার থাকলেও তারা বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছে। কয়েক পুরুষ ধরে থাকার কারণে মনেপ্রাণে তাঁরাও আজ বাঙালি।

এর আগেও জয় বন্দ্যোপাধ্যায় নানা ইস্যুতে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর এবার সরাসরি বিরোধী দলের সর্বোচ্চ নেত্রীর নামে জয়গান করলেন। যা কিন্তু রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ। রাজ্য বিজেপি যে আড়াআড়ি বিভাজন, তা জয়ের মতো নেতাদের মন্তব্যেই স্পষ্ট।

এদিকে জয় বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তোপ দাগলেন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি বলেন, “যারা নির্বাচনে অংশ নিয়েছে তাঁরা কী বলছেন? যারা বাড়িতে বসে ট্যুইট করছেন। ফেসবুক করছেন। তাঁদের দিয়ে নির্বাচন চলে না। যাঁরা মার খান, লড়াই করে, তাঁরাই আমাদের প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি গিয়েছেন। ভবানীপুরের মানুষ খুশি এমন লড়াকু প্রার্থী পেয়ে। ঘরে বসে কে কী বলছেন, কিচ্ছু যায় আসে না। জয়-বিজয় অনেক কিছু বলে, তাতে পার্টি চলে না।”

আরও পড়ুন:আইকোর মামলায় শোভন চট্টোপাধ্যায়কে তিনঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...