Saturday, June 27, 2026

৯ ঘণ্টা পরেও জ্বলছে কলুটোলা স্ট্রিটের আগুন! দমকলমন্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি কলুটোলা স্ট্রিটের (Kalutola Street) প্ল্যাস্টিকের খেলনার গুদামের আগুন। আগুন লাগার নয় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জ্বলছে গুদামের আগুন। ঘটনাস্থলে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে আগুনের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার, সকাল ১১টা নাগাদ ওই ওই বহুতলের গুদামে আগুন লাগে। চারতলা থেকে পরে সেটি পুরো বহুতলে থেকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আতঙ্কে আশপাশের বাড়ির বাসিন্দারা বেরিয়ে আসেন। এই ঘটনার নয় ঘণ্টা পরেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ঘটনাস্থলে বর্তমানে দমকলের ২৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন নেভাতে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন একজন দমকলকর্মী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। তবে বিল্ডিংয়ের সামনের দিকের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর দমকলসূত্রে।

আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত বিধানসভার স্পিকারের সামনে হাজিরা দিতেই হল সিবিআই-ইডিকে advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...