Saturday, April 4, 2026

সুপ্রিমকোর্টে পৌঁছল লখিমপুর খেরি হিংসা, প্রধান বিচারপতিকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি

Date:

Share post:

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির(LakhimpurKheri) ঘটনায় ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়ি পিষে দিয়ে চলে গেছে আন্দোলনরত কৃষকদের(Farmer)। নৃশংস সেই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ কৃষকসহ ৮ জনের। অথচ এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রকে(Ashish Mishra)। নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার চেয়ে এবার দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করলেন দুই আইনজীবী শিবকুমার ত্রিপাঠী ও সিএস পান্ডা। শীর্ষ আদালতের নজরদারিতে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে এবং এই উচ্চপর্যায়ের তদন্তে সিবিআইকেও যুক্ত করার দাবি তোলা হয়েছে।

আরও পড়ুন:অনুমতি ছাড়া কী করে মাদক-পার্টিতে শাহরুখ-পুত্র, তদন্তে এবার সামিল মুম্বই পুলিশও

লখিমপুর খেরির ঘটনার প্রেক্ষিতে শীর্ষ আদালতে সম্প্রতি শীর্ষ আদালতে দায়ের হওয়া মামলায় বলা হয়েছে ৩ অক্টোবর উত্তরপ্রদেশে কৃষকদের আন্দোলন চলাকালীন নৃশংস হামলার ঘটনা ঘটেছে লখিমপুর খেরিতে। অবিলম্বে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও উত্তরপ্রদেশ পুলিশকে নির্দেশ দেওয়া হোক এফআইআর দায়ের করে গোটা ঘটনার তদন্ত করার। এবং এই ঘটনার সঙ্গে যদি কোনো মন্ত্রী যুক্ত থাকেন তাহলে তাকেও কঠোর শাস্তি দেওয়া হোক। ঘটনায় মন্ত্রীপুত্র তো বটেই কোন আধিকারিক যদি যুক্ত থাকেন তাকেও যেন ছাড় না দেওয়া হয়।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...