Saturday, June 13, 2026

কলকাতা লিগে পিয়ারলেসকে হারিয়ে সেমিফাইনালে রেলওয়ে এফসি

Date:

Share post:

কলকাতা লিগ( Kolkata League) কোয়ার্টার ফাইনালে অঘটন। গতবারের চ্যাম্পিয়ন পিয়ারলেসকে( Peerless sc) হারিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল রেলওয়ে এফসি( Railway Fc)। মঙ্গলবার তারা ৪-০ গোলে হারাল পিয়ারলেসকে। রেলওয়ের হয়ে গোল গুলি করেন অচিন্ত‍্য ঘোষ, অ‍্যান্থনি সোরেন, সুকুরাম সর্দার এবং সৌরিশ গোস্বামী।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাপায় রেলওয়ে। যার ফলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় রেলওয়ে। ম‍্যাচের ১৬ মিনিটে অচিন্ত্য ঘোষ  এবং ৪৫ মিনিটে রেলওয়ের হয়ে গোল করেন অ্যান্থনি সোরেন।

তবে ম‍্যাচের দ্বিতীয়ার্ধে অঘটন ঘটে পিয়ারলেসের। পরপর দুটি রেড কার্ড দেখে পিয়ারলেস এসসি। কার্ড দেখে ম‍্যাচের ৫৯ মিনিটে মাঠ থেকে বেরিয়ে যান আলুসিন ডিক্সন ও আনসুমানা ক্রোমা। আর তারপর পিয়ারলেসের যাবতীয় আশা শেষ হয়ে যায়। এরপর ম‍্যাচের ৮৯ মিনিটে রেলওয়ের হয়ে তৃতীয় গোলটি করেন সুকুরাম সর্দার। আর অতিরিক্ত সময়ে গোল করে পিয়ারলেসের কফিনে শেষ পেরেকটি পোতেন সৌরিশ গোস্বামী।

আরও পড়ুন:জন্মদিনের সেরা উপহার সিএসকের বিরুদ্ধে জয়, বললেন পন্থ

advt 19

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...