Monday, April 6, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় পাঞ্জাবের, ম‍্যাচের সেরা রাহুল

Date:

Share post:

চেন্নাই সুপার কিংসের ( Chennai super kings) বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল পাঞ্জাব কিংস( Punjab kings)। পাঞ্জাবের এই জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্সের কাজ কঠিন হয়ে গেল প্লে-অফের রাস্তা। বৃহস্পতিবার চেন্নাইয়ের বিরুদ্ধে পাঞ্জাবকে শুধু জিতলেই হত না, রান রেট বাড়িয়ে রাখতে হত। আর ধোনির দলে বিরুদ্ধে যেন সেটাই করল পাঞ্জাব।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করে সিএসকে। সিএসকের হয়ে ৭৬ রান করেন ফ‍্যাপ ডুপ্লেসি। ১২ রান করেন রুতুরাজ গায়কোয়াড। শূন‍‍্য রান করেন মইন আলি। ধোনি করেন ১২ রান। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং, ক্রিস জর্ডন। একটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং রবি।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩ ওভারেই জয় তুলে নেয় পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুরন্ত লড়াই করেন অধিনায়ক কে এল রাহুল। ৯৮ রানে অপরাজিত তিনি। ১২ রান করেন ময়ঙ্ক আগরওয়াল। চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। একটি উইকেট নেন দীপক চাহার।

আরও পড়ুন:গ‍্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দীপক চাহারের, রইল সেই ছবি

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...