Tuesday, March 31, 2026

জিতেও চলতি আইপিএল থেকে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স, প্লে-অফে কেকেআর

Date:

Share post:

জিতেও চলতি আইপিএল( ipl) থেকে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance)। প্লে-অফে রোহিত শর্মাদের( rohit sharma) যেতে গেলে সানরাইজার্স হায়দরাবাদকে( sunrisers hyderabad) ৬৬ রানে অল আউট করতে হত রোহিতদের। কিন্তু সব আশাভঙ্গ করে দেয় হায়দরাবাদ। এরফলে চলতি আইপিএল থেকে বিদায় নিল মুম্বই। আর এরফলে আইপিএলের প্লে-অফে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স। নেট রান রেটের বিচারে প্লে-অফে চলে গেল ইয়ন মর্গ্যানের দল। তিন বছর পর ফের আইপিএলের প্লে-অফে কলকাতা। এ বার তারা চতুর্থ স্থানেই থাকছে।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে ২৩৫ রান করে মুম্বই। ৮৪ রান করেন ঈশান কিষান। ৮২ রান করেন সূর্যকুমার যাদব। ১৮ রান করেন রোহিত শর্মা। হায়দরাবাদের হয়ে ৪ উইকেট নেন জেসন হল্ডার দুটি করে উইকেট নেন রশিদ খান এবং অভিষেক শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৯৩ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে ৬৯ রান করে অপরাজিত মণিশ পাণ্ডে। ৩৪ রান করেন জেসন রয়। মুম্বইয়ের হয়ে ২ টি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, নাথান কুল্টারনাইল এবং জেমস নিশাম। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং পিযুষ চাওলা।

আরও পড়ুন:দিল্লির বিরুদ্ধে ৭ উইকেটে জয় আরসিবির

advt 19

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...