Saturday, June 27, 2026

গোয়া পৌঁছালেন এসসি ইস্টবেঙ্গলের তারকা বিদেশি স্ট্রাইকার ড্যানিয়েল চিমা

Date:

Share post:

গোয়া পৌঁছালেন এসসি ইস্টবেঙ্গলের( Sc eastbengal) তারকা বিদেশি স্ট্রাইকার ড্যানিয়েল চিমা(Daniel Chima)। ভিসা সমস্যার জন‍্য ইস্টবেঙ্গলে যোগ দিতে অসুবিধা হচ্ছিল চিমার। তবে সব সমস্যা কাটিয়ে সোমবার ষষ্ঠীর দিন গোয়া পৌঁছলেন চিমা। সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট।

গত ৩০ সেপ্টেম্বর গোয়া পৌঁছে গিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল দলের বাকি সদস্যরা। কোয়ারেন্টাইনে থাকাকালীন জৈব সুরক্ষা বলয় নষ্ট হওয়ায় নতুন করে কোয়ারেন্টাইনে শুরু করতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। তবে সেক্ষেত্রে দলের কোনও সদস্যের ছিল না দোষ। হোটেলে নতুন করে এক কর্মী নিযুক্ত হওয়ায় সুরক্ষা বলয় ভেঙে যায় বলে জানা যায়। যদিও গোটা ব্যাপারটা স্বীকার করেননি এসসি ইস্টবেঙ্গল কর্তারা।

আইএসএলে খেলতে নামার আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন লাল-হলুদ কোচ ম‍্যানুয়েল ডিয়াজ। ২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএলে অভিযান শুরু করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। এর পরই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি যুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন:সাফ কাপে নেপালের বিরুদ্ধে জয় পেয়ে স্বস্তি সুনীল ছেত্রীর, ছুঁয়ে ফেললেন পেলেকে

advt 19

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...