Saturday, April 4, 2026

রাষ্ট্রদ্রোহিতার মামলায় ধৃত বিশ্বভারতীর প্রাক্তনী

Date:

Share post:

রাষ্ট্রদ্রোহিতার মামলায় শান্তিনিকেতন থেকে গ্রেফতার হল বিশ্বভারতীর প্রাক্তনী। শান্তিনিকেতনের বাড়ি থেকেই বুধবার তাকে গ্রেফতার করে ঝাড়গ্রাম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম টিপু সুলতান ওরফে মুস্তাফা। বিশ্বভারতীর অর্থনীতি এবং রাজনীতি বিভাগের ছাত্র ছিল টিপু। তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনের পাশাপাশি অস্ত্র আইনের ২৫ এবং ২৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়াও অস্ত্র মজুত ও ব্যবহার-সহ বিস্ফোরক মজুত ও ব্যবহার ধারাতেও মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টিপুকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। উল্লেখ্য এর আগেও টিপু সুলতানকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন- লখিমপুর কাণ্ডে জামিন অধরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রের advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...