Saturday, June 27, 2026

বিশেষ ক্ষেত্রে ২৪ সপ্তাহেও অন্তঃসত্ত্বার গর্ভপাত করানো যাবে

Date:

Share post:

প্রয়োজন অনুযায়ী এবং ক্ষেত্রবিশেষে গর্ভপাতের সময়সীমা বাড়লো কেন্দ্র সরকার। শর্তসাপেক্ষে গর্ভপাত করানোর সময়সীমায় পরিবর্তন আনল কেন্দ্র। এর ফলে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী প্রসূতি-সহ কয়েকটি বিশেষ ক্ষেত্রে অন্তঃসত্ত্বা হওয়ার ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অনুমতি দেওয়া হবে। এর আগে বিশেষ বিশেষ ক্ষেত্রে চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অনুমতি দেওয়া হত। এখন তা বাড়ানো হল।

২০২১ সালের গর্ভপাত আইন সংশোধনী অনুসারে, ধর্ষিতা, নাবালিকা, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী, অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বামী মারা গিয়েছেন বা ডিভোর্স হয়েছে, এমন প্রসূতিদের ওই সময়ের মধ্যে গর্ভপাত করানো যাবে। গর্ভস্থ ভ্রূণের বিশেষ ত্রুটি থাকলেও করানো যাবে গর্ভপাত। জীবনের ঝুঁকি রয়েছে বা স্বাভাবিক জীবনই থাকবে না— এমন শারীরিক বা মানসিক ত্রুটি থাকলেও গর্ভপাত করানো যাবে। যদিও সব ক্ষেত্রেই একটি মেডিক্যাল বোর্ড প্রসূতির শারীরিক অবস্থা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে । ওই বোর্ড অনুমতি দিলে তবেই ২৪ সপ্তাহে গর্ভপাত করানো যাবে।

 

২০২১ সালের মার্চ মাসে সংসদে গর্ভপাত আইন (সংশোধনী) পাশ হয়েছে। সেই আইনের জেরেই সময়সীমা বেড়েছে ২৪ সপ্তাহ পর্যন্ত। এর আগে মেডিক্যাল বোর্ডের অনুমতি নিয়ে ১২ থেকে ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে হত।

advt 19

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...