Friday, April 3, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনা : রাজ্যে শান্তি বজায় রাখতে সতর্ক নবান্ন

Date:

Share post:

বাংলাদেশে (Bangladesh) সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে সতর্ক রাজ্য সরকার (State Government)। সীমান্তবর্তী জেলাগুলিকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করে চলতি উৎসবের মরশুমে প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের (Nabanna) তরফে।

রাজ্য গোয়েন্দা দফতরের তরফে ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী সব জেলার পুলিশ সুপার (Police Super), পুলিশ কমিশনারদের (Police Commissioner) পরিস্থিতির উপর নজর রেখে বাড়তি সর্তকতা নেওয়ার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তবর্তী জেলাগুলির সবস্তরের পুলিশ-প্রশাসনকে সতর্ক করেছে রাজ্য আইবি। পশ্চিমবঙ্গের সব পুলিশ কমিশনার, পুলিশ সুপার, রেলের ডিজিপি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

পুজোর মধ্যে বাংলাদেশে একাধিক জায়গায় দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। বাংলাদেশে অশান্তির ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে দমদমের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য (Education Minister Bratya Basu) বসু বলেন, সমস্ত দেশের উচিত সেদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। মোদি জমানায় যা বারবার ব্যাহত হয়েছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের সব বর্ণের মানুষকে সমান সম্প্রীতি ও নিরাপত্তা দিয়েছেন। কেউ সেটা ভাঙতে গেলে সরকার কড়া হাতে মোকাবিলা করবে। কিন্তু দেশে সেটা হচ্ছে না। বাংলাদেশে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা (Shekh Hasina) সরকারের কাছে দোষীদের চিহ্নিত করে শান্তি ও সম্প্রীতি রক্ষার লিখিত আর্জি জানিয়েছেন এপার বাংলার লেখক, শিল্পী, রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ বিশিষ্টজনদের একাংশ।

advt 19

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...