Friday, June 19, 2026

ত্রিপুরায় তৃণমূল কর্মীদের বাড়ি-দোকানে তাণ্ডব বিজেপির, ‘চম্বলের রাজত্ব’ তোপ সুবলের

Date:

Share post:

দুর্গা পুজোর পর এবার লক্ষ্মী পুজোতেও ত্রিপুরায়(Tripura) বিজেপির(BJP) হাতে আক্রান্ত হল তৃণমূল কংগ্রেস(TMC)। মঙ্গলবার গভীর রাতে ত্রিপুরার খোয়াই জেলার জাম্বুরা গ্রামে তৃণমূল কর্মী সুশীল মোদকের বাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতী বাহিনী। একইভাবে এদিন বিজেপি হামলা চালিয়েছে খয়েরপুরের বনিক্ক চৌমুহনীতে তৃণমূল নেতা দুলাল দাসের বাড়িতেও। তাঁর দোকান ভাঙচুর করে লুটপাট চালানো হয়। এই দুটি ক্ষেত্রেই বিজেপির গুন্ডাদের তাণ্ডবের হাত থেকে তাঁদের পরিবারের লোকেরাও রেহাই পাননি। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

  1. আরও পড়ুন:তদন্ত ৫ কদম পিছিয়ে দিচ্ছে যোগী সরকার, লখিমপুর মামলায় তীব্র ভর্ৎসনা আদালতের

বিজেপির এই বর্বরোচিত তাণ্ডবের তীব্র প্রতিবাদ জানিয়ে ত্রিপুরায় দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক জানান, ‘ত্রিপুরায় চম্বলের রাজত্ব চলছে। এখানে আইনের শাসন বলে কিছু নেই। পুলিশ-প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করার অপরাধে প্রায় রোজই দলের কোনও না কোনও নেতা-কর্মীর বাড়িতে হামলা হচ্ছে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। তবে এসব করে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। ২০২৩ এ বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মানুষ এর জবাব দেবে।’

advt 19

 

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...