Sunday, April 12, 2026

উৎসবের মরসুম কাটতে না কাটতেই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ

Date:

Share post:

উৎসবের মরসুম কাটতে না কাটতেই  ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে  আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬২৩ জন। দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের।

আরও পড়ুন:লক্ষ্মীপুজোতেও রেকর্ড হারে দাম বাড়ল জ্বালানির, সেঞ্চুরির পথে ডিজেলও

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০ অক্টোবর, বুধবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৮ হাজার ৯৯৬। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৬৫১ জনের। তবে আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৪৪৬ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ২৪৭ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৯৮।

উৎসবের মরসুমে দেশজুড়ে করোনা টেস্ট এবং টিকাকরণে জোর দেওয়ায় সুফল আদও মিলতে চলেছে কিনা, সেটাই এখন দেখার। যদিও বিশেষজ্ঞদের দাবি, টিকাকরণ সুষ্ঠুভাবে হলে আক্রান্তের সংখ্যা তেমন ভয়াবহ হবে না। তবে তৃতীয় ঢেউয়ের প্রভাব বাচ্চাদের উপর পড়তে চলেছে বলে এ নিয়ে উদ্বেগ বাড়ছে।
advt 19

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...