Thursday, March 19, 2026

বৃষ্টি-ধস-দুর্যোগ, তার মধ্যেই চলছে দেবী লক্ষ্মীর আরাধনা

Date:

Share post:

বুধবার লক্ষ্মী পূজার দিন সকাল থেকে মালদহ জুড়ে বজ্রপাত সহ অঝোরে বৃষ্টি । ফলে চরম দুর্ভোগে পড়তে হলো সাধারণ মানুষকে।  ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির জল জমে আছে। এদিন সকাল থেকে লক্ষ্মী পূজার পুরোহিত পাওয়া নিয়ে দুশ্চিন্তার ভাঁজ দেখা গেল বিভিন্ন পরিবারে মধ্যে। বাধ্য হয়ে অনেক পরিবারের গৃহবধূরা নিজেরাই লক্ষ্মী পূজা সারেন। এদিন সকাল থেকেই নিম্নচাপের জেরে ব্যাপক বৃষ্টি শুরু হয় মালদা জেলা জুড়ে। তার সঙ্গে মাঝেমধ্যে বজ্রপাত ও ব্যাপক ঝড়ো হাওয়া চলে। একটানা বৃষ্টির জেরে মালদার ইংরেজবাজার শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। আর সেই জল ডিঙিয়ে পুরোহিতের খোঁজে ছাতা হাতে নেমে পড়েন বহু পরিবারের গৃহকর্তা থেকে গৃহকর্ত্রীরা। কিন্তু লক্ষ্মী পূজার পুরোহিত না মেলায় অবশেষে অনেকেই নিজেরাই পুজো সারেন।কেউবা পুরোহিতের অপেক্ষায়। এদিন লাগাতার বৃষ্টির জেরে মালদা শহরের বিনয় সরকার রোড , হায়দারপুর, মীরচক, সর্বমঙ্গলা পল্লী , রামকৃষ্ণপল্লী দুই নম্বর গভমেন্ট কলোনি, এক নম্বর গভমেন্ট কলোনি, সুভাষপল্লী, সারদাপল্লী সহ একাধিক এলাকায় জলে একাকার হয়ে যায়। বহু এলাকায় বৃষ্টির জল ঘর বাড়িতে ঢুকে পড়ে। লক্ষ্মী পুজোর দিন সকাল থেকেই বৃষ্টিতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির জল জমার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়।

advt 19

 

 

spot_img

Related articles

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...