Saturday, April 4, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই ২০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি। বিরাট কোহলির এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

২) হতে চলেছে বাতিল হওয়া ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্ট ম‍্যাচ। শুক্রবার এমনটাই জানান হল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। ইসিবির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্ট হবে ২০২২ এর ১ জুলাই, এজবাস্টনে।

৩) রবিবার টি-২০ বিশ্বকাপে হাইভোল্টেজ ম‍্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান । সেই ম‍্যাচে নামার আগে বিরাট বাহিনীকে হুঙ্কার পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। বললেন, টি-২০ বিশ্বকাপের ম‍্যাচে ভারতকে হারাবে পাকিস্তান।

৪) আগামী বছর থেকে শুরু হতে চলেছে ১০ দলের আইপিএল। এই পরিস্থিতিতে বিশ্বের সেরা টি-২০ লিগে দুটি নয়া দল কিনতে এবার আগ্রহ  বলিউডের তারকা জুটি তথা দুই সুপারস্টার দীপিকা পাড়ুকোন ও রণবীরর সিং-এর। সূত্রের খবর আইপিএলের নতুন দলের স্বত্ত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন এই তারকা দম্পতি।

৫) রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ইতিমধ্যেই এই হাইভোল্টেজ ম‍্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। এই ম‍্যাচের আগে ভারতীয় ব‍্যাটিং লাইন-আপকে ভয় পাচ্ছেন পাকিস্তানের ব‍্যাটিং কোচ ম‍্যাথু হেডেন। বিশেষ করে কে এল রাহুলের ব‍্যাটিংকে সমীহ প্রাক্তন এই অজি ক্রিকেটারের।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...