Wednesday, June 24, 2026

লখিমপুরকাণ্ড: হাজতে জ্বরে কাবু মন্ত্রীপুত্র আশিস, হাসপাতালে ভর্তির ভাবনা

Date:

Share post:

পুলিশ হেফাজতে রয়েছেন লখিমপুরকাণ্ডের মুখ্য অভিযুক্ত আশিস মিশ্র(Ashish Mishra)। তবে জ্বরে রীতিমতো কাহিল তিনি। ডেঙ্গির উপসর্গ দেখে গিয়েছে তার শরীরে। এহেন পরিস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করার কথা চিন্তা ভাবনা করছেন জেলের আধিকারিকরা।

এ প্রসঙ্গে, লখিমপুর(Lakhimpur) জেলা সংশোধনাগারে আধিকারিক পিপি সিং সংবাদমাধ্যমকে জানান, “তিনি সত্যিই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কি না, তা নিশ্চিত নই। শুক্রবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে গোটা ব্যাপারটা স্পষ্ট হবে।” তবে জ্বর থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে পুলিশের তরফে। পরিস্থিতি বুঝেই আশিসকে সরকারি হাসপাতালে ভর্তি করার বিষয়ে চিন্তাভাবনা করছেন জেল আধিকারিকরা।

উল্লেখ্য, ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের শান্তিপূর্ণ জমায়েতে গাড়ি নিয়ে ঢুকে পড়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসের বিরুদ্ধে। গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয় ৪ জন কৃষকের। মোট ৮ জনের প্রাণ যায়। আদালতের হস্তক্ষেপের পর গত ৯ অক্টোবর গ্রেফতার হন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস। মৃত কৃষকদের পরিবারের অভিযোগ, সেই সময় গাড়ির চালকের আসনে ছিলেন মন্ত্রীপুত্র আশিস।

advt 19

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...