Monday, April 6, 2026

পাত্র পিতা হতে পারবে? বীর্য পরীক্ষা করতে চিকিৎসকের দ্বারস্থ পাত্রীর বাবা

Date:

Share post:

এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় । এতদিন আমরা দেখেছি, অনেকেই বিয়ের আগে পাত্র-পাত্রীর কুষ্ঠি মিলিয়ে দেখতেন। আদৌ দাম্পত্য সুখের হবে কিনা। কিন্তু তা বলে, হবু জামাই বাবা হতে পারবে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের দ্বারস্থ হওয়া সত্যি বেনজির!যদিও কলকাতায় এমনই এক ঘটনা ঘটেছে বলে দাবি এক চিকিৎসকের।

পলাশ দাস (নাম পরিবর্তিত) নামে কলকাতার ওই চিকিৎসকের দাবি, এক পিতা তাঁর মেয়ের সঙ্গে বিয়েতে রাজি হওয়ার আগে হবু জামাইয়ের বীর্য পরীক্ষার রিপোর্ট দেখতে চেয়েছেন । এমনই অদ্ভুত আবদার নিয়ে ওই চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন সেই ব্যক্তি।ভাইরাল ওই পোস্টে পলাশের আরও দাবি, প্রথমে হতবাক হয়ে গেলেও শনিবার ওই পাত্রের বীর্য পরীক্ষা করানো হয়েছে।স্বাভাবিকভাবেই ওই পাত্র-পাত্রীর বা তাঁদের পরিবারের নাম-পরিচয় গোপন রেখেছেন তিনি।

তবে ফেসবুকে নিজের অভিজ্ঞতার কথা লিখতে ছাড়েননি চিকিৎসক পলাশ দাস। তিনি কিন্তু স্পষ্ট লিখেছেন, তার কেরিয়ারে এমন ঘটনা এই প্রথম।

তিনি লিখেছেন, এত দিন জানতাম, দেখেশুনে বিয়ে হলে ঠিকুজি-কোষ্ঠি মেলানো হয়। শুনেছি, কখনও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে মেয়ের বয়স মেলানো হয়। কিংবা দেখতে চাওয়া হয় ছেলের স্যালারি স্লিপ। (তবে) মেয়ের বাবা ছেলের বীর্য পরীক্ষার রিপোর্ট দেখতে চেয়েছেন এমনও অভিজ্ঞতা হল এ বার। সেটা নয় সহজে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় তার সরস মন্তব্য, এ বার যদি পাত্রীর বাবা জানতে চান হবু জামাই সহবাসে সক্ষম কি না, তবে কেলো করেছে! মুহুর্তে বিষয়টি ভাইরাল। এ নিয়ে ফেসবুকে সরস মন্তব্য করতে ছাড়েননি অনেকেই। পাত্রীরও স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন বলে দাবি করেছেন অনেকে। বিষয়টিকে বেশ সিরিয়াসলি নিয়েছেন প্রচূর ফেসবুক ব্যবহারকারী। তাঁদের মতে, মন্দ তো নয়! এতে তো লিঙ্গসাম্যই বজায় থাকল।’

স্বয়ং চিকিৎসক কী মনে করেন? ফেসবুকে তাঁর সাফ জবাব, ‘এ ভাবে দরদাম করে সম্পর্ক তৈরি হয় না!’

advt 19

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...