Friday, June 26, 2026

এবার শামির পাশে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেটার মহম্মদ রিজওয়ান, টুইটারে বিশেষ বার্তা

Date:

Share post:

এবার মহম্মদ শামির ( Mohammad Shami) পাশে দাঁড়ালেন পাকিস্তান ক্রিকেটার মহম্মদ রিজওয়ান ( Mohammad Rizwan)। গত রবিবার পাকিস্তানের এই ওপেনার ভারতের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করেন। ৭৯ রানে অপরাজিত থাকেন তিনি। এবার সেই মহম্মদ রিজওয়ানই দাঁড়ালেন শামির পাশে।

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পরই সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার হয়েছেন ভারতের জোরে বোলার মহম্মদ শামি। হারের জন্য তাঁকে দায়ী করেছেন অনেকেই। এবার সেই নিয়ে মুখ খুললেন পাকিস্তানি ব‍্যাটার মহম্মদ রিজওয়ান।

এদিন টুইটারের রিজওয়ান শামির একটি ছবি পোস্ট করে লেখেন,” দেশ ও দেশের মানুষদের জন্য প্রচণ্ড চাপ, কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় ক্রিকেটারদের। শামি এক জন তারকা। বিশ্বের অন্যতম সেরা বোলার। দয়া করে তারকাদের সম্মান দিন। খেলা সবাইকে কাছাকাছি আনে, দূরত্ব তৈরি করে না।”

রিজওয়ানের এই টুইট পোস্ট হতেই প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন:বিরাটদের কোচ পদের জন‍্য আবেদনপত্র জমা দিলেন রাহুল দ্রাবিড়

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...