Wednesday, June 24, 2026

প্রথম ওয়াটার এটিএম বসছে মালদহে, এবার কয়েন ফেললেই মিলবে জল

Date:

Share post:

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে মালদহ জেলায় প্রথম ওয়াটার এটিএম বসছে। হবিবপুর ব্লক সদরের বুলবুলচণ্ডী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ওয়াটার এটিএম বসবে। বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে এগারো লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পঞ্চায়েত জানিয়েছে, কয়েন ফেললেই মিলবে জল। তবে কত টাকার কয়েনের মাধ্যমে কত লিটার জল পাওয়া যাবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২ টাকার কয়েন ফেললে মিলবে ১ লিটার পরিস্রুত পানীয় জল। বুলবুলচণ্ডীতে এই ওয়াটার এটিএম বসানোর কাজকে সাধারণ মানুষ ও বিশেষ করে যাত্রীরা পঞ্চায়েতের এই সিদ্বান্তকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও সকলেই চাইছেন দ্রুত শুরু হোক কাজ। বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান রাজীব দাগা বলেন, ওয়াটার এটিএম বসানোর পরিকল্পনা আমাদের অনেক দিন আগেই ছিল। এবার তা বাস্তবায়ন হচ্ছে। মালদহের মধ্যে প্রথম এই পঞ্চায়েতের উদ্যোগে এই মেশিন বসবে। এর আগে কোনও পঞ্চায়েতে এই কাজ হয়নি। সাড়ে এগারো লক্ষ টাকা এর জন্য বরাদ্দ হয়েছে। কিন্তু টাকা দিয়েই জল নিতে হবে। কেননা ইলেকট্রিক বিলের খরচ রয়েছে। সেই সঙ্গে দু-তিন জন কর্মীও নিয়োগ করতে হবে। স্থানীয় বাসিন্দাদের অভিমত, অনেক সময় অগভীর নলকূপ বিকল হয়ে যায়। হাহাকার হয় জলের। তাই এটিএম বসলে পরিস্রুত জল পাব। কারণ পানীয় জলের বোতল কিনতে অনেক টাকা খরচ হয়।

আরও পড়ুন- পাহাড়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে স্টিয়ারিং কমিটি গঠন: জানালেন মুখ্যমন্ত্রী

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...