Friday, June 19, 2026

শান্তিশৃঙ্খলা রুখতে কালীপুজোয় অটোয় চেপে নজরদারি চালাবে পুলিশ

Date:

Share post:

আগামী বৃহস্পতিবার কালীপুজো। রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিসর্জনের দিনও। ৫ নভেম্বর থেকে ৭ তারিখ বিসর্জনের দিন। শহরে মোট সর্বজনীন কালীপুজো হচ্ছে মোট ৩,২৬০টি।

কালীপুজোয় শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে কোনওরকম বেয়াদপি যাতে না হয় তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিভিন্ন জায়গায় এর জন্য ৪ নভেম্বর থেকে পুলিশ মোতায়েন করা হবে। বিসর্জনের জন্য সব ঘাট, পুকুর, ঝিলে পুলিশ মোতায়েন করা হবে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। সেই সঙ্গে প্রতিমার গয়না পাহারার জন্য বাড়তি পুলিশও মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। কলকাতার ৪টি থানা এলাকার দায়িত্বে থাকছেন ২ জন ডিসি ও ৩ সহকারি কমিশনার। বাজি নিয়ে হাইকোর্টের আদেশ কার্যকর করতে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রত্যেক থানায় ৬ জন করে পুলিশকর্মী এই দায়িত্বে থাকবেন। বাজি ফাটছে কিনা নজর রাখবেন তাঁরা। বহুতল থেকেও নজরদারি চলবে।

কালীপুজোর দিন বিকেলে ৪টে থেকে নজরদারি শুরু হবে। গলি রাস্তাগুলিতে অটোয় করে টহল দেবে পুলিশবাহিনী। বাজি ফাটানো রুখতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের নেতৃত্বে লালবাজার থেকে অ্যান্টি ক্রাইম টিম মোতায়েন হবে শহর জুড়ে। বাজি ফাটানো রুখতে প্রত্যেক ডিভিশনে স্পেশ্যাল ফোর্স মোতায়েন থাকবে। হাসপাতাল ও আশেপাশে বাজি যাতে না ফাটে তা নিয়ে নজরদারি করতে থাকবে আলাদা পুলিশবাহিনী। সঙ্গে পর্যাপ্ত ডিভিশনাল রিজার্ভ ফোর্সও থাকবে।

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! এবার বাড়ি-বাড়ি গিয়ে টিকা দেওয়ার নির্দেশ রাজ্যের

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...