Friday, June 26, 2026

সোনিয়াকে ইস্তফাপত্র পাঠিয়ে নতুন দলের নাম ঘোষণা করলেন অমরিন্দর

Date:

Share post:

কংগ্রেস(Congress) ছেড়ে দিয়ে ক্যাপ্টেন যে নতুন দল গঠন করতে চলেছেন এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi) ইস্তফাপত্র পাঠানোর পাশাপাশি আজই পাঞ্জাবে নতুন দলের নাম ঘোষণা করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং(captain Amrinder Singh)। তিনি জানিয়ে দিয়েছেন তাঁর গঠন করা দলের নাম হল “পাঞ্জাব লোক কংগ্রেস”(Punjab lok Congress)। আসন্ন বিধানসভা নির্বাচনে এই দল নিয়েই ময়দানে নামবেন ক্যাপ্টেন।

জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার কংগ্রেস ত্যাগ করার পাশাপাশি সোনিয়া গান্ধীকে পাঠানো ইস্তফাপত্রে দলের তীব্র সমালোচনা করেছেন অমরিন্দর সিং। সূত্রের খবর, এই চিঠিতে তিনি একযোগে আক্রমণ করেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, নভজোৎ সিং সিধু এবং হরিশ রাওয়াতকে। চিঠিতে তিনি লিখেছেন, “আমাকে এবং আমার সরকারকে কটূক্তি করার জন্য সিধুকে সকলেই চেনে। ওঁকে মদত দিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। যখন হরিশ রাওয়াতের মতো একজন দু’মুখো মানুষ ওঁকে সাহায্য করেছে, তখন আপনি চোখ বন্ধ করে থাকার ভূমিকা পালন করেছেন।” শুধু তাই নয়, ৭ পাতার দীর্ঘ ইস্তফাপত্রে কংগ্রেসের প্রতি তাঁর অভিমানও ব্যক্ত করেছেন ক্যাপ্টেন।

আরও পড়ুন:আতঙ্কের কারণ হয়ে উঠছে জলবায়ুর পরিবর্তন : গ্লাসগোর সম্মেলনে বললেন মোদি

পাশাপাশি এদিন পাঞ্জাব লোক কংগ্রেস প্রসঙ্গে অমরিন্দর সিং সংবাদমাধ্যমকে জানান, শীঘ্রই নতুন এই দলের প্রতীক এবং কর্মসূচি ঘোষণা করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ হয় তাদের কেই তিনটে প্রতীক দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের তরফেও কমিশনের কাছে তিনটি প্রতীক পাঠানো হয়েছে। এই ছটি প্রতীকের মধ্যে কোন একটি প্রতীককে বেছে নেওয়া হবে। এরপর পুরোদমে নেমে পড়া হবে নির্বাচনী লড়াইয়ে।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...