Monday, March 30, 2026

করোনা সংক্রমণে চিন্তায় ফেলেছে কলকাতা ও দুই ২৪ পরগনা

Date:

Share post:

করোনা সংক্রমণ (Corona Pandemic) বাড়ছেই। বিশেষ করে কলকাতা ও সংলগ্ন দুই ২৪ পরগণা জেলাতে। রাজ্য স্বাস্থ্য দফতরের (State Health Department) দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬২ জন। যার মধ্যে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত সংখ্যা ২৪৯। পাশাপাশি হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আক্রান্তের সংখ্যাও লাফিয়ে বাড়ছে যা রীতিমতো চিন্তায় ফেলেছে রাজ্য স্বাস্থ্য দফতরকে । মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬২ জন। করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়েছেন ৮৭১ জন। রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। , গত ২৪ ঘণ্টার রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ১১২টি। পজিটিভিটি রেট ২.২০ শতাংশ।

 

শুধুমাত্র কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৭ জন। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৫ জন । এবং দক্ষিণ ২৪ পরগনায় শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৮৮ জন।

Related articles

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...

নির্বাচনের জন্য মোহনবাগানের ম্যাচের দিন বদল, সব শেষে ডার্বি?

নির্বাচনের জন্য সূচি পরিবর্তন হল আইএসএলের (ISL)মোহনবাগানের(Mohun Bagan)। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচটি ২৬ এপ্রিলের পরিবর্তে ১২ মে সন্ধ্যা...

রামের নামে গুলি! ডবল ইঞ্জিন ওড়িশায় তদন্তের মুখে বিজেপি বিধায়ক

রামনবমী (Ram Navami) উদযাপন করতে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA)। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত...

ট্রেন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান: বঞ্চনার খতিয়ান পাঁশকুড়ায় পেশ মমতার

রাজ্যের ক্ষমতায় থাকার আগে থেকেই রাজ্যের মানুষের জন্য দিল্লি থেকে পরিষেবার কাজ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার...