Saturday, June 27, 2026

দাদার মতো সহযোদ্ধার প্রয়াণ, ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল করলেন মমতা

Date:

Share post:

দাদার মতো সহযোদ্ধার আকস্মিক প্রয়াণ। চূড়ান্ত মন খারাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) আর সেই কারণেই এ বছর তাঁর বাড়ির ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল করলেন মুখ্যমন্ত্রী।

প্রতি বছর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বড় করে হয় ভাইফোঁটার অনুষ্ঠান। উপস্থিত থাকেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা। প্রত্যেক বছর দাদা সুব্রত যেতেন বোন মমতার বাড়িতে। এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম। কালীপুজোর রাতে সব আলো নিভিয়ে হঠাৎই চলে গেলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। খবর পেয়ে বাড়ির পুজো ফেলে তৎক্ষণাৎ এসএসকেএমের পৌঁছে গিয়েছিলেন মমতা। সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু তারপরও বলেছিলেন, সুব্রত মুখোপাধ্যায়ের এই চেহারা তিনি দেখতে পারবেন না। শুক্রবার আড়ালে থেকে অন্ত্যেষ্টির সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যোগাযোগ রেখেছিলান তাঁর স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু সামনে আসেননি, আসতে পারেননি। দিনভর শোকোস্তব্ধ ছিলেন মমতা। আর তখনই সিদ্ধান্ত এবছর কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান হবে না।

আরও পড়ুন:ভাইফোঁটার সকালে দুর্ঘটনা, মৃত্যু স্কুটার আরোহীর

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...