Wednesday, June 24, 2026

তথাগতকে দিলীপ : লজ্জা লাগলে দলে রয়েছেন কেন? ছেড়ে দিন

Date:

Share post:

বাংলায় ভরাডুবির পর বিজেপির অন্দরে কোন্দল প্রকাশ্যে। তথাগত রায় দলের রাজ্য নেতৃত্বকে বারবার আক্রমণ আর কটাক্ষ করে দলকে বিপদে ফেলেছেন। আদি-নব্য লড়াই কী ভীষন পর্যায়ে পৌঁছেছে, তা বোঝা গিয়েছে আক্রমণের ধারালো কথাবার্তায়।। উপনির্বাচনে দ্বিতীয় দফায় দলের বিচ্ছিরি হারের পর তাক করেছিলেন দলের রাজ্য নেতৃত্বকে। বলেছিলেন, দলবদলুদের বিজেপি কোলে বসিয়েছে। আর ওদের জন্যই দলের এই ন্যক্কারজনক হার। দলের রাজ্য নেতৃত্বকে জোকার বলতেও ছাড়েননি। কৈলাশ-শিবপ্রকাশ ছাড়াও তথাগতর আসল লক্ষ্য অবশ্যই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সুবত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ইংরেজিতে ট্যুইট করেন দিলীপ। সেই ইংরেজি নিয়েও প্রকাশ্যে ট্যুইটে কটাক্ষ করতে ছাড়েননি তথাগত। কার্যত দিলীপকে ‘অশিক্ষিত’ও বলছেন।

পালটা দিলীপ শনিবার বলেন, দলে এমন অনেকে আছেন, যারা নিজেদের যোগ্যতার চাইতে বেশি পেয়েছেন। তারাই সবচেয়ে বেশি সমালোচনা করছেন। এদের বিজেপিতে কোনও অবদান নেই। এদের যদি বিজেপিতে থাকতে অসুবিধে হয়, লজ্জা লাগে, তাহলে রয়েছেন কেন? ছেড়ে দিলেই হয়। তাহলে দলও হাঁফ ছেড়ে বাঁচে। এরা চলে গেলে দলের একচুলও সমস্যা হবে না।

আরও পড়ুন:ভাই মন্ত্রী, বেচারামের বাড়িতে সাতবোনের জমজমাট ভাইফোঁটা

দিলীপ সকালে একথা বলতেই প্রত্যুত্তর দিয়েছেন তথাগত। বলেন, আমার কথা বোঝার মতো ক্ষমতা ওর নেই। অর্ধশিক্ষিত হলে যা হয়! তবে ওর কথার জবাব দেওয়ার রুচিও আমার নেই। দিলীপ অবশ্য তোপ দেগেই রওনা হয়ে হয়ে যান দিল্লিতে। কাল, রবিবার কর্মসমিতির বৈঠক। দলের রাজ্য কমিটিতে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...