Friday, April 3, 2026

মহারাষ্ট্রের আহমেদনগরে হাসপাতালের ICU-তে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ১০ করোনা রোগী

Date:

Share post:

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহারাষ্ট্রের(Maharashtra) আহমেদনগরের(AhmedNagar) এক সরকারি হাসপাতালে। হাসপাতালের আইসিইউতে(ICU) অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ১০জনের। পাশাপাশি এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একাধিক মানুষ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে দ্রুত অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খবরকে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বিশাল বাহিনী। মৃতদের প্রত্যেকেই করোনা রোগী বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যে ওয়ার্ডে আগুন লাগে সেটি কোভিড ওয়ার্ডের আইসিইউ। এদিন সকালে ১০.৩০ নাগাদ হঠাৎই আইসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওয়ার্ডের মধ্যে। অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ করোনা রোগীর। বাকিদের উদ্ধার করে দ্রুত অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত ব্যক্তিদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...