Friday, June 19, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে সুব্রত-জায়ার পাশে পার্থ ও ফিরহাদ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বাড়িতে গেলেন তৃণমূলের মহাসচিব  পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁরা শনিবার সন্ধেয় প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীর বাড়ি গিয়েছিলেন।

শেষকৃত্য সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের একডালিয়ার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায়কে (Chhandabani Mukherjee) পাশে থাকার বার্তা দিলেন। বললেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। দল পাশে আছে। আমরা সবাই পাশে আছি। নিজেকে কখনও একা ভাববেন না। যে কোনও দরকারেই নির্দ্ধিধায় জানাবেন।
আমরা সবসময় আপনার সঙ্গে যোগাযোগ রাখব। দায়িত্ব আমাদের।”

আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণে প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ

আজ ভাইফোঁটা। প্রত্যেক বছর এদিনটা গমগম করত এই বাড়িটা। এবছর সবটাই ফাঁকা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও খোঁজ নিয়েছেন ছন্দবাণী মুখোপাধ্যায়ের।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...