Tuesday, June 16, 2026

শহরের ৩ জায়গায় বিধ্বংসী আগুন, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

Date:

Share post:

শহরের তিন জায়গায় ফের বিধ্বংসী আগুন। একদিকে ট্যাংরা, অন্যদিকে শোভাবাজার, আরেকদিকে নারায়ণপুরের একটি গোডাউনে আগুন লাগে।রবিবার ভোররাতে ট্যাংরায় কিলখানা রোডে আচমকাই একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে।খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। এরপর যুদ্ধকালীন তৎপরতায়  আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলবাহিনী।

আরও পড়ুন:ত্রিপুরায় কুণালের বিরুদ্ধে ফের একাধিক মামলা দিল ভীত বিজেপি

নারায়ণপুর থানার অন্তর্গত মণিখোলাতেও আগুন লাগে। একটি ফোম কারখানাতেও বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অপরদিকে, এদিন ভোরে শোভাবাজারে হরিবোস লেনে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। ভোর ৪ টে নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে।জানা গেছে, ঘরের ভেতর ৬টি সিলিন্ডার মজুত ছিল। তবে স্থানীয়দের চেষ্টায় সিলিন্ডার তড়িঘড়ি বের করে আনা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে মুক্তি পায় বাসিন্দারা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২টো ইঞ্জিন। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...