Friday, April 3, 2026

Manoranjan Byapari: ‘পদ্মশ্রী’র টোপ দিয়ে বিজেপিতে যোগদানের প্রস্তাব মনোরঞ্জন ব্যাপারীকে!

Date:

Share post:

যে ‘টাকার খেলার’ অভিযোগ তুলে বিজেপিকে পথে বসিয়েছেন তথাগত ‘ট্যুইট’ রায়, সেই অভিযোগের চেয়েও মারাত্মক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধানসভা ভোটের আগে তাঁকে বিজেপি কী টোপ দিয়েছিল, তা হাটখোলা করে ফেসবুক পোস্টে লিখে দিলেন তিনি। এই অভিযোগ নিশ্চিতভাবে বিজেপির ‘টাকার খেলা’ কাণ্ডে নতুন মাত্রা যোগ করল।

ফেসবুকে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লিখেছেন, ‘গত বছর তখনও বাংলার বিধানসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। আমাকে নাগপুরের বিশ্বাসবাবু ফোন করে বলেছিলেন অনেকদিন ধরে লিখছেন, অনেক পুরস্কারও পেয়েছেন।

তবে এবার আপনার একটা কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাওয়া দরকার। আপনি যদি বিজেপিতে যোগ দেন তাহলে আপনাকে পদ্মশ্রী পাইয়ে দিতে পারি। নীতিগত কারণে তার কথায় সেদিন কর্নপাত করিনি। যে পুরস্কার কঙ্গনা রানাওয়াতের মতো লোক পায় আর যাই হোক সে পুরস্কার আমার সম্মান বৃদ্ধি করতো না।’ এ​কদিকে তথাগত, অন্যদিকে মনোরঞ্জন ব্যাপারী৷ একদিকে সুরজিৎ সাহা, অন্যদিকে জয় বন্দ্যোপাধ্যায়৷ আচ্ছা যাঁতাকলে পড়েছে বিজেপি৷ আপাতত জঞ্জালের স্তূপে বসে গেরুয়া শিবির।

আরও পড়ুন- Bediadanga Jagadhatri Pujo: মায়ের আরাধনায় মেতেছে বেদিয়াডাঙ্গা জগদ্ধাত্রী পুজো কমিটি

 

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...