Tuesday, March 24, 2026

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরেই চিংড়িহাটায় দুর্ঘটনা রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিল পুলিশ

Date:

Share post:

পরপর দুর্ঘটনার কারণে সংবাদ শিরোনামে উঠে আসছে বাইপাসের চিংড়িঘাটা এলাকা। আর তা নিয়ে বুধবার উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এই নিয়ে কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের সমন্বয় অভাবকে দায়ী করে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপরই তৎপর হল পুলিশ ও প্রশাসন।

এদিন মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। চিংড়িঘাটায় দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চিংড়িঘাটায় কেন এত দুর্ঘটনা ঘটছে! এরপরেই তিনি বলেন, কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের ইগো লড়াই হচ্ছে। অবিলম্বে দ্বন্দ্ব মেটাতে নির্দেশ দেন মমতা। বলেন, “মানুষের জীবনের থেকে দামী কিছু নয়। আর একটাও দুর্ঘটনা দেখতে চাই না”।

মুখ্যমন্ত্রীর ধমকের পরই নড়েচড়ে বসে কলকাতা (Kolkata Police) এবং বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। তড়িঘড়ি এলাকা পর্যবেক্ষণ করে দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করল পুলিশ। পাশাপাশি একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। সেগুলি হল- কলকাতা এবং বিধাননগর, দুই কমিশনারেটের পুলিশই ওই অঞ্চলে সমন্বয় রেখে কাজ করবে। পাশাপাশি মোতায়েন থাকবেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। বাড়ানো হবে সিসিটিভি। বাড়ানো হবে নজরদারি।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে একের পর এক দুর্ঘটনা ঘটছে চিংড়িঘাটায়। প্রশ্ন উঠছে পথ নিরাপত্তা নিয়ে।
চিংড়িঘাটা মোড় থেকে ইএম বাইপাস পর্যন্ত কলকাতা পুলিশের নিয়ন্ত্রণাধীন। এই রাস্তাটিতে একাধিক স্পিড লিমিটার রয়েছে। তাই চাইলেও ওই রাস্তায় বেপরোয়া গতিতে কেউ গাড়ি কিংবা বাইক চালাতে পারেন না। তবে চিংড়িঘাটা উড়ালপুল থেকে সেক্টর ফাইভের দিকের রাস্তাটি বিধাননগর কমিশনারেটের অধীন। সেখানে কোনও স্পিড লিমিটার নেই। ফলে বেলাগাম গতিতে গাড়ি চালান অনেকেই। এর জেরে বাড়ছে দুর্ঘটনা।

আরও পড়ুন- Goa: বিজেপির বিরুদ্ধে প্রকৃত বিকল্প তৃণমূলই, গোয়ায় কংগ্রেস ছেড়ে যোগদান লোবোর

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...