Friday, April 3, 2026

Tathagata Roy: ‘সংস্কার না হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী!’‌, ফের বিস্ফোরক তথাগত

Date:

Share post:

বঙ্গ বিজেপিতে ক্রমাগত অস্বস্তি বাড়িয়েই চলেছেন তথাগত রায় (Tathagata Roy)। এবার আরও এক ধাপ এগিয়ে বাংলায় বিজেপির অস্তিত্ব নিয়েই সরাসরি প্রশ্ন তুলে দিলেন তথাগত। প্রকাশ্যে তাঁর অভিমত, বঙ্গ বিজেপির নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা যদি নিজেদের চালচলন না বদলায় তাহলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর থেকেই অতিমাত্রায় সক্রিয় ও সরব হয়ে উঠেছেন তথাগত রায়। প্রায়শই তিনি নানা বিষয় নিয়ে সরব হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। যা বারবার অস্বস্তিতে ফেলছে বিজেপিকে। বৃহস্পতিবার ফের টুইট করে বিস্ফোরক মন্তব্য করলেন তথাগত। টুইটে তথাগত রায় লেখেন, ”বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।”

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর থেকেই তথাগত রায়ের নিশানায় রয়েছেন রাজ্য নেতাদের একাংশ। নিত্যদিনই রাজ্য বিজেপি নেতা বিশেষত দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের নিশানা করে চলেছেন তথাগত। এবার সেই বিস্ফোরণ আরও কয়েক কদম এগিয়ে গেলেন তথাগত।

আরও পড়ুন- বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ, গোয়া কংগ্রেসকে তুলোধনা করলেন ফালেরিও

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...