Saturday, April 4, 2026

Abhishek Banerjee: কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত বিজেপির আসল রূপ দেখিয়ে দিয়েছে, টুইটে তোপ অভিষেকের

Date:

Share post:

কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ এই প্রসঙ্গে ট্যুইট করে কৃষকদের সাধুবাদ দেওয়ার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আন্দোলনের চাপের মুখে কেন্দ্রের আইন প্রত্যাহারের সিদ্ধান্ত বিজেপির আসল রূপ বেরিয়ে পড়েছে বলেই মনে করছেন অভিষেক। কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহার নিয়ে টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের কৃষকদের শক্তি আরও দৃঢ় হল! তাঁদের দীর্ঘ এবং কঠিন সংগ্রাম, তাঁদের মনোবল সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাঁদের লড়াই বিজেপিকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে।’

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই টুইট করে জানিয়েছেন, এই জয় কৃষকদের জয়। এ বার অভিষেকের গলাতেও একই সুর শোনা গেল। বিজেপি-কে কটাক্ষের পাশাপাশি কৃষকদের প্রতি টুইটে তাঁর বার্তা, ‘এটি গণতন্ত্রে ভিন্নমতের আসল শক্তি প্রদর্শনের উদাহরণ এবং আমি প্রত্যেক কৃষককে তাঁদের সাহসের জন্য অভিনন্দন জানাই।’
কৃষি আইন নিয়ে গোড়া থেকেই সরব হয়ে এসেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের ভোট প্রচারেও কৃষক আন্দোলনকে তারা অস্ত্র করেছিল। দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে থেকে বার বার বার্তা পাঠিয়েছিলেন মমতা এবং অভিষেক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...