Saturday, June 27, 2026

অন্নদাতাদের সত্যাগ্রহ অহংকারীর মাথা নোয়াতে বাধ্য করেছে: রাহুল গান্ধী

Date:

Share post:

অবশেষে কৃষকদের দীর্ঘ লড়াইয়ের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে মোদি সরকার। শুক্রবার ৩ কৃষি আইন(Farm Law) প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এমনদিনে দেশের কৃষকদের এই লড়াইয়ের পর সাফল্যের জন্য শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)।

কৃষি আইনের বিরোধিতা ও কৃষকদের পাশে দাঁড়ানোর অতীতের এক ভিডিও শেয়ার করে রাহুল লেখেন, ”অন্নদাতাদের সত্যাগ্রহ অহংকারকে (কেন্দ্রীয় সরকার) হারিয়ে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে এই জয়কে স্বাগত। জয় হিন্দ, জয় কিষাণ।” উল্লেখ্য, শুক্রবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ৩ কৃষি আইনের প্রসঙ্গ তোলেন তিনি। পাশাপাশি এই তিন আইন প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...