Saturday, June 27, 2026

Shootout: সাতসকালে চুঁচুড়ায় বচসার জেরে গুলিবিদ্ধ যুবক

Date:

Share post:

সাতসকালে গুলিবিদ্ধ যুবক। শনিবার, চুঁচুড়া (Chincura) শ্যামবাবুর ঘাটে এলাকায় চাঞ্চল্য। এদিন, ভোরে এক যুবকের সঙ্গে গোলমালের জেরে এই ঘটনা বলে খবর। আক্রান্তের নাম দীপ মণ্ডল (Dip Mandal)। অভিযুক্ত রাজা বিশ্বাস (Raja Biswas) পলাতক। দুজনেরই বাড়ি রবীন্দ্রনগর বিশতারিখ এলাকায়।

পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে শ্যামবাবুর ঘাটে দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে গোলমাল হয়। তারপরেই দীপকে লক্ষ্য করে গুলি চালান রাজা। দীপের কোমরে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় দীপকে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...