Saturday, April 4, 2026

India-New Zealand: ইডেনে নিয়মরক্ষার ম‍্যাচে সুযোগ পেতে পারের এই তরুণ ক্রিকেটার

Date:

Share post:

রবিবার ইডেনে ( Eden) তৃতীয় টি-২০ ( T-20) ম‍্যাচে খেলতে নামছে ভারতীয় দল ( India team) । রাঁচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে ভারতীয় দল। সিরিজের শেষ ম‍্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে রবিবার নামছে রোহিত শর্মারা। সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচে ভারতীয় দলে একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় ম্যানেজমেন্টের সামনে। টেস্ট সিরিজের কথা মাথায় রেখে সহ অধিনায়ক তথা ওপেনার কে এল রাহুলকে বিশ্রাম দেওয়া যেতে পারে, ফলে রুতুরাজ গায়কোয়াড় পেতে পারেন সুযোগ। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন তিনি।

এছাড়া বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে অনবরত ম‍্যাচ খেলে আসা ঋষভ পন্থকেও বসাতে পারে তৃতীয় ম‍্যাচে। আর ক্ষেত্রে সুযোগ পেতে পারেন ইশান কিষাণ। অন‍্যদিকে রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে নামানো হতে পারে যুজবেন্দ্র চ‍্যাহালকে। যদিও কে কে ম‍্যাচে নামবেন, আর কাকে খেলাবেন না তা সবটাই নির্ভর করছে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের ওপর।

তৃতীয় টি-২০ জন্য ভারতের সম্ভাব্য একাদশ:-

রোহিত শর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চ‍্যাহাল

আরও পড়ুন:Rohit Sharma: ইডেনে এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা, টপকে যাওয়ার সুযোগ কোহলিকে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...