Monday, April 6, 2026

SSC Recruitment : আরও ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে আরো কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আরও ৫৪২ জনের বেতন বন্ধের কথা জানিয়েছে আদালত। এই সমস্ত নিয়োগও ভুয়ো বলেই অভিযোগ উঠেছে। এর আগে ভুয়ো নিয়োগের কারণে ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন নির্দেশ দেন, ভুয়ো নিয়োগের নথি খতিয়ে দেখে এসএসসিকেই বেতন বন্ধের সিদ্ধান্ত নিতে হবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ৫৪২ জনের মধ্যে কারা কারা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন এবং সরকারি বেতন নিচ্ছেন সেটা খতিয়ে দেখবে কমিশন। তারপর সেই সংখ্যক চাকুরিজীবীর প্রত্যেকের বেতন বন্ধ করবেন সংশ্লিষ্ট ডিআই। অর্থাৎ আগে ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আরো ৫৪২টি ভুয়ো নিয়োগের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত ।

 

এদিন ৫৪২ জনের নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি তুলে দেওয়া হয় কমিশনের হাতে। এই সমস্ত নথি ভালোভাবে যাচাই করার পরেই কঠোর পদক্ষেপ করা হবে। ২০১৯-এর ৪ মে’র পর নিয়োগ সুপারিশ হয়ে থাকলে এবং তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করে থাকলে তবেই বেতন বন্ধ করতে নির্দেশ দিয়েছে আদালত।

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...