Saturday, April 4, 2026

Twitter CEO: গুগল, মাইক্রোসফটের পর এবার টুইটারের সিইও পদে ভারতীয় বংশোদ্ভূত

Date:

Share post:

গুগল, মাইক্রোসফটের পর এবার টুইটারেও ভারতীয় বংশোদ্ভূত।জল্পনার অবসান ঘটিয়ে টুইটারের সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন জ্যাক ডরসি। তাঁর জায়গায় এই মাইক্রোব্লগিং সাইটের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও)-এর দায়িত্বে এবার পরাগ আগরওয়াল।

আরও পড়ুন:Omicron Variant Crisis : ওমিক্রন নিয়ে ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ

সোমবার ইস্তফার কথা ঘোষণা করে ডরসি জানিয়েছেন ,’ জানি না, কেউ জানেন কি না, তবে আমি টুইটার থেকে ইস্তফা দিয়েছি। প্রায় ১৬ বছর ধরে আমাদের সংস্থার সহ-প্রতিষ্ঠাতা থেকে সিইও, কখনও চেয়ারম্যান থেকে এগ্‌জিকিউটিভ চেয়ারম্যান, কখনও আবার ইন্টেরিম সিইও… । অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমার সরে যাওয়ার সময় এসেছে।’ এর পরিপ্রেক্ষিতে একটি টুইটে পরাগ আগরওয়াল লিখেছেন, ‘জ্যাক ও তাঁর টিমকে অসংখ্য কৃতজ্ঞতা। ভবিষ্যতের জন্য উচ্ছ্বসিত। সকলের ভরসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।”


প্রসঙ্গত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বম্বের প্রাক্তনী পরাগ। স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেন। স্ট্যান্ডফোর্ডে পড়াশুনোর সময় মাইক্রোসফট, ইয়াহু এবং এটিঅ্যান্ডটি ল্যাবে গবেষক হিসেবে কাজ করেছেন পরাগ। ২০১১ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন টুইটারে। ৬ বছর কাজ করার পর ২০১৭ সালের অক্টোবরে টুইটারে চিফ টেকনিকাল অফিসার হন। এবার সিইও-র পদে বসলেন তিনি।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...