Saturday, April 4, 2026

Malda:অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Date:

Share post:

সাতসকালেই এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল এক চা বিক্রেতা। ঘটনাটি ঘটেছে মালদহ মেডিকাল কলেজ সংলগ্ন এলাকায়। অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধার বয়স আনুমানিক ৭০ বা তার কাছাকাছি। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন:Atk Mohunbagan: ‘মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আক্রমনাত্মক খেলব আমরা’, বললেন বাগান কোচ হাবাস

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মালদহ মেডিকাল কলেজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় এক চা বিক্রেতা। মেডিকাল কলেজ সংলগ্ন ন্যায্য মূল্যের একটি ওষুধের দোকানের পাশের রাস্তায় তিনি ওই বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপরই থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকাল কলেজের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, বার্ধক্যজনিত কারণেই ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে।


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...